বাজেটে বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ...
বিগত বছরগুলোতে জাতীয় বাজেটে শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। পর্যাপ্ত বাজেটের অভাবে ২০২২ সাল থেকে অবসরে যাওয়া দেশের প্রায় ৬৭ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারী তাদের 'অবসর ও কল্যাণ ফান্ড'-এর প্রাপ্য অর্থ পাচ্ছেন না। একই সাথে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরাও দীর্ঘ দিন ধরে চরম অবর্ণনীয় ও মানবিক জীবনযাপন করছেন।