যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন...
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যশোরের আয়োজনে জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।