সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স...
শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত মূল্যায়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে ধারাবাহিক সাফল্য অর্জন করছে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন পরিচালিত ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোর শাখা। প্রতিষ্ঠানের ২য় প্রান্তিক পরীক্ষায় যশোর শাখা থেকে ৬৯ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান লাভ করেছে। মঙ্গলবার (২২ শে সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে ফলাফল প্রকাশের মাধ্যমে এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।