এমএম কলেজে আবাসিক ছাত্রীদের নিয়ে ‘মাইন্ড প্রোগ্রাম...
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের আবাসিক ছাত্রীদের মানসিক সচেতনতা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ ‘মাইন্ড প্রোগ্রামিং’ সেশন অনুষ্ঠিত হয়েছে। ‘মনের শিকল ভেঙে শিখরে’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেশনে কলেজের তিনটি ছাত্রীনিবাসের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
‘রাইজ অ্যান্ড থ্রাইভ’ (Rise & Thrive)-এর সহযোগিতায় এবং তিনটি ছাত্রীনিবাসের ব্যবস্থাপনায় এ সেশনটি আয়োজিত হয়। সেশনের আগে একটি গুগল ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ, পড়াশোনা, দৈনন্দিন অভ্যাস ও ব্যক্তিগত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তথ্য সংগ্রহ করা হয়।