সব মেডিকেল কলেজে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আজ...
সারাদেশের ১১২টি মেডিকেল কলেজে আজ রোববার থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস ক্লাস। সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন। দেশের বিভিন্ন প্রান্তের নবীন শিক্ষার্থীরা অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন।