দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল লতি...
যশোরের চৌগাছা উপজেলার দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল লতিফ দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের সফল সমাপ্তিতে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাদানের মহান ব্রত শেষে তিনি গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে অবসরে যান। এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়।