• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে আল মাহার সিরাত মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘দরুদ-ই মোস্তফা’ অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:৬
ছবির ক্যাপশন:

স্বপ্নভূমি ডেস্ক :
যশোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শানে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘দরুদ-ই মোস্তফা’ অনুষ্ঠিত হয়েছে। আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানটি উদযাপিত ।

 বৃহস্পতিবার, বাদ আসর থেকে শহরের পুরাতন কসবা ঢাকা রোডস্থ বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এই সিরাত মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়।

অনুষ্ঠানে সিরাতুন্নবী (সা:) এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করবেন প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও থিওলজি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. ফারুক আহমদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেলস্টেশন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান রহমানী।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন এ্যাড. শিল্পী রোকনুজ্জামান এবং বিশেষ আকর্ষণ ছিলো তরঙ্গ শিল্পী গোষ্ঠী।

 এছাড়া বিশেষ পরিবেশনায় করেন আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির শিক্ষার্থীবৃন্দ, যাদের পরিবেশনায় ছিলো নাতে রাসূল, ইসলামী কবিতা ও সিরাত ভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা।

আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির চেয়ারম্যান মাওলানা মু: মাহদী হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।