যশোরে বোরো ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের: বৃ...
যশোরে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে সোনালী ধানের দোল দেখে চোখ জুড়িয়ে গেলেও কৃষকের মনে এক বিন্দু শান্তি নেই। একদিকে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আতঙ্ক, অন্যদিকে তীব্র শ্রমিক সংকট ও বাজারে ধানের নিম্নমুখী দাম—সব মিলিয়ে ঘাম ঝরানো ফসল ঘরে তোলা নিয়ে চরম সংশয়ে পড়েছেন জেলার চাষিরা।