অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩...
যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কে ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে দুইজন এবং মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে চেঙ্গুটিয়া এলাকায় উড়োতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহতের ঘটনা ঘটে।