আইআরজিসি-কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল ইউরোপীয় ...
ইরানের বিতর্কিত ও অভিজাত সামরিক শাখা ‘ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-কে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২৭টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত এই জোটটি গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।