মারিবে সেনাবাহিনী-হুথি ভয়াবহ সংঘাত, ২৪ ঘণ্টায় নি...
ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের রাজধানী মারিব সিটির কাছে সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনী ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘাতের খবর পাওয়া গেছে। গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টার এই তীব্র লড়াইয়ে অন্তত ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন।