দুর্নীতি ও জালিয়াতির দায়ে কালীগঞ্জের নিকাহ রেজিস্ট...
দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাবিননামা তৈরির দায়ে ঝিনাইদহের কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারসহ (কাজী) তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এক রায়ে এই আদেশ দেন।