• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে যশোর জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাঁদের সার্বিক সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা-সংক্রান্ত বিষয়সমূহ পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য, প্রস্তাবনা ও আবেদনসমূহ শোনেন এবং কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অন্যান্য যৌক্তিক আবেদনসমূহ পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬-এর ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, সার্কেল কর্মকর্তাগণ, পুলিশ লাইন্সের আরআই, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, সদর কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), ডিবি, ডিএসবি-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।