যশোরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির...
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে বাছাইকৃত সাথীদের নিয়ে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষা শিবির’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৮ ও ৯ মে যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।