যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, আহত...
যশোরে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় একটি কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের হেলপার রায়হান গুরুতর আহত হয়েছেন।