চৌগাছায় অবৈধভাবে পরিবহনের সময় ১৫ বস্তা সার জব্দ...
যশোরের চৌগাছায় অবৈধভাবে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ভ্যানচালক ও সংশ্লিষ্ট সার ডিলারের ম্যানেজারকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।