প্রেসক্লাব যশোরের পুনর্সজ্জিত শহীদ শামসুর রহমান মি...
নতুনভাবে সজ্জিত প্রেসক্লাব যশোরের ‘শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে ক্লাবের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুনর্সজ্জিত মিলনায়তনের শুভ উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।