মুক্তেশ্বরী নদী দখলমুক্ত রাখতে সরকারি উকিলকে সহায়ত...
যশোরের ভাটুড়িয়া ইউনিয়নের ছোট নারায়নপুর এলাকায় মুক্তেশ্বরী নদী ও বিল হরিণার প্রবাহপথ অবমুক্ত রাখতে এবং অবৈধ দখলদারদের মামলা মোকাবেলায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখা, ‘মুক্তেশ্বরী নদী ও বিল হরিণা বাঁচাও আন্দোলন’ এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর যৌথ উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরোবরে এই আবেদনপত্রটি জমা দেওয়া হয়।