যশোর শিল্পকলা একাডেমিতে ২ দিনব্যাপী 'জুলাই উৎসব' শ...
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী 'জুলাই উৎসব' শুরু হয়েছে। যশোর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে 'লাল জুলাইয়ের সেই উত্তাল দিন, রক্তে নাচুক ঢেউ, বাজাও সে বীণ' স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।