যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ কর্মী আটক...
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত যৌথ অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছিল।