যশোরে ৩৪টি মোটরসাইকেল ও ৩ কিশোর গ্যাং সদস্য আটক...
যশোর জেলাজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার ৪৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ৩৪টি মোটরসাইকেল আটক, ১২টি মোটরবাইকের বিরুদ্ধে মামলা এবং কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।