বেনাপোল ও আমড়াখালী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ...
যশোরের বেনাপোল ও আমড়াখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।