বিকাশ এজেন্টের দোকান থেকে বিদেশি মদ উদ্ধার, আটক ১...
যশোরের অভয়নগরে ‘ভৌমিক টেলিকম’ নামের এক বিকাশ এজেন্টের দোকান থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। অবৈধভাবে বিদেশি মদ মজুদ ও বিক্রির অভিযোগে ওই দোকানের মালিক মিঠুন ভৌমিককে (৪০) আটক করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকায় মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।