ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড...
যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের অপরাধে বাহারুল ইসলাম (৩৫) ও তুহিন ইসলাম (২২) নামের দুই যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ দণ্ড দেন।