• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সম্মেলন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬, ১৪:০৮
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চত্বরে সংগঠনের পক্ষ থেকে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এসএম মুনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। সংগঠনের সহসভাপতি সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান।