• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১৫:০৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
‘আজকের বৃক্ষরোপণ, আগামীর নির্মল সবুজ ক্যাম্পাস ও বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে যশোর আঞ্চলিক কেন্দ্র ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নতুন উপশহর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান কাজী আজগর হোসেন।

অনুষ্ঠানে বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

এদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে বাউবির উপ-আঞ্চলিক কেন্দ্র চুয়াডাঙ্গা, নড়াইল এবং মাগুরা ক্যাম্পাসেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে