যশোরে চাঞ্চল্যকর আলমগীর হত্যা: প্রধান আসামির জামিন...
যশোর শহরের শংকরপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা নগর বিএনপি নেতা ও ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি বাসেদ আলী পরশ জামিনে মুক্তি পেয়েছেন। আর কারাগার থেকে বের হওয়ার পর থেকেই নিহতের পরিবারকে আসামিপক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে নিহতের স্ত্রী-সন্তানেরা।