অভয়নগরে ৮০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক...
যশোরের অভয়নগরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিসুর রহমান ওরফে আনিস (৪৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে আটক করেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া গ্রামের ধোপাদীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।