আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন...
যশোরের আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমি’র হিফয বিভাগের ২৬ জন শিক্ষার্থীর নতুন সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার মাদ্রাসার নিজস্ব অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে আমপারা, নাজেরা ও হিফয বিভাগের শিক্ষার্থীদের এই সবক দেওয়া হয়।