• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছা থেকে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চৌগাছায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ছৌগাছা থানায় তিনটি মামলা করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চৌগাছার পুড়াপাড়ার মিন্টু সরদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মিন্টুকে আটক ও তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মিন্টু এ গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শখ রফিজা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেছেন। 
এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা টেংগুরপুর কারিকরপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামছুন নাহার বেগমকে আটক করেন। তার স্বীকারোক্তিতে ঘর থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মহসিন ফকিরের স্ত্রী আটক শামছুন নাহার। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা করেছেন রফিজা খাতুন। 
এ ছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধফতরের সদস্যরা তারিনিবাস গ্রামের পুল্লাদ আলী ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও ১ কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক পুল্লাদ আলীর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেছেন। আটক পুল্লাদ মৃত ওমর আলীর ছেলে ।