• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার কে কোন দফতর পেলেন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টার মধ্যে মন্ত্রণালয় ও দফতরভিত্তিক দায়িত্ব বণ্টন করেছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে তাদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ প্রদান করা হয়েছিল।

মন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত পাঁচজন উপদেষ্টার মধ্যে তিনজনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন—বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ।

বাকি দুইজনের মধ্যে মো. ইসমাইল জবিউল্লাহ-কে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর-কে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া ৫ জন উপদেষ্টার দফতরও বণ্টন করা হয়েছে। তারা হলেন:
  • হুমায়ুন কবির: পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়।
  • জাহেদ উর রহমান: পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি (নীতি ও কৌশল)।
  • মাহদী আমিন: শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
  • রেহান আসিফ আসাদ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।