চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার তিনটি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের জন্য ৬লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। রোববার (২৮জুন) বেলা সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলার
বর্ণিসাহাপুর দারুল উলুম ইসলামিয়া এতিমখানায় ৩০ জন ছাত্রের জন্য ৩ লাখ ৩৬
হাজার, মাধবপুর ইসলামিয়া এতিমখানার ১০জন ছাত্রের জন্য ১ লাখ ২০ হাজার এবং
ফুলসারা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ১২ জন ছাত্রের জন্য ১ লাখ ৪৪ হাজার
টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম
এতিমখানা তিনটির প্রধানদের হাতে চেক প্রদান করেন। এসময় উপজেলা সমাজসেবা
কর্মকর্তা মেসবাহ উদ্দীন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :