• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬, ৬:০০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরের কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ  রিপন হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​রোববার (৫ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে ঝাউদিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ রিপন হোসেন যশোর জেলার কোতোয়ালি মডেল থানার চুড়ামনকাঠি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে।

​জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রোববার বিকেলে কোতোয়ালির চুড়ামনকাঠি ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঝাউদিয়া বাজার সংলগ্ন মোঃ সাইফুল ইসলামের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে রিপন হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

​ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর সোমবার (৬ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।