• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে অ্যাপেক্স ক্লাবের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ১৭:৩০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
অ্যাপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 'সার্ভিস, সিটিজেনশিপ ও ফেলোশিপ'—এই তিন মূলনীতিকে সামনে রেখে বুধবার শহরের গোলপাতা মসজিদ সংলগ্ন শংকরপুর এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে অ্যাপেক্স ক্লাব অব যশোরের সভাপতি অ্যাপেঃ খুরশীদ আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশ জেলা-০৬ এর ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাপেঃ জসিম উদ্দিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল কাদের, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র এবং অ্যাপেক্স বাংলাদেশ জেলা-০৬ এর পিডিজি অ্যাপেঃ আসাদুজ্জামান শাহীন।

​অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি এন্ড ডি এন ই এডিটর (২০২৬) অ্যাপেক্সিয়ান কামরুজ্জামান মিলন।

​সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই একটি আলোকিত ও উন্নত সমাজ বিনির্মিত হবে।

​সভাপতির বক্তব্যে খুরশীদ আলম বাবু বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া ও তাদেরকে সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।