ভারত থেকে এলো বিস্ফোরক দ্রব্য: বেনাপোল বন্দরে কঠোর...
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উন্নয়ন কাজের জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে তিনটি ভারতীয় ট্রাকে করে এই বিস্ফোরকের চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বর্তমানে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বিস্ফোরকগুলো বন্দরের নির্ধারিত শেডে সংরক্ষণ করা হয়েছে।