কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির স্বাধীনতা দিবস উ...
যশোরের বাঘারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরের ‘সরলা সিংহী’ স্থায়ি মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি। এতে প্রধান বক্তা ছিলেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বিপ্লবী কমিউনিস্ট লীগ এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।