যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ গ্রেফতার...
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে কোতয়ালি থানায় হস্তান্তর করেছে।