'সিন্ডিকেট ও চাঁদাবাজি মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ক...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার উদ্যোগে রুকনদের অংশগ্রহণে এক দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত যশোর শহরের বিডি হল-এ এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। সংগঠনের আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।