দুই বিমানবন্দরে পৌনে এক কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬
স্বপ্নভূমি ডেস্ক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে পৌনে এক কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি, দুবাই ও থাইল্যান্ড থেকে আসা একাধিক ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ঘোষণা বহির্ভূত এসব পণ্য উদ্ধার করা হয়।
অভিযানে জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৭৫ লাখ ৪৪ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে রয়েছে:
- ১ হাজার ৯৯৪ কার্টুন বিদেশি সিগারেট।
- ২৩৮ পিস আমদানি নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’।
- ২০৪ গ্রাম ওজনের স্বর্ণালংকার।
- ৪টি দামী আইফোন।
সংস্থাটি জানিয়েছে, সরকারের রাজস্ব ফাঁকি রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশেষ আইনে মামলার প্রস্তুতি ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর তাদের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে যে, চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান ও নিয়মিত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :