• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সীমান্তে বিজিবির অভিযান: ১৭ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল জব্দ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৪
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৩০ অক্টোবর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১৩৪টি শাড়ি, ১৯টি কম্বল, ১৩২টি চাদর, ১৩ প্যাকেট ফুসকা এবং ৪১৬টি বিভিন্ন প্রকারের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত এসব মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।