ওয়াজেদ আলী মোড়ল আর নেই, বিভিন্ন মহলের শোক প্রকাশ...
যশোরের চাঁচড়া ইউনিয়নের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষক ও সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।