ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার পশু হাটের ইজারাদারদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ১৫:১১
নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার পশু হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সভাপত্বি করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
তিনি বলেন, আসন্ন ঈদ ও পশুর হাটের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতার নিরাপত্তার জন্য থাকছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ কাজ করবে। কোন ধরণের চাঁদাবাজির চেষ্টা করলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। এ জাতীয় তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদ ও পশুর হাটকে সামনে রেখে জাল টাকার প্রবনতা লক্ষ্য করা যায় এব্যাপারে সকলকে সতর্ক করেন এবং জাল টাকা প্রতিরোধে পশু হাটগুলোতে জাল টাকা সনাক্তকরণে মেশিন এর ব্যবস্থা রাখার অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, যশোর, ডিআই-১ যশোর সহ আগত পশু হাটের ইজারাদারবৃন্দ।
আপনার মতামত লিখুন :