চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ দাবি: যশোরে ইসলামী ...
‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত বিতর্কিত চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে ১ ঘণ্টার কলম বিরতির আহবান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার যশোর শহরের আর এন রোডস্থ ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে সাধারণ গ্রাহকদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।