যশোরের কাঁচাবাজারে সবজির দামে কিছুটা স্বস্তি, বৃষ্...
যশোর শহরের ঐতিহ্যবাহী বড়বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে পাওয়া গেছে বাজার পরিস্থিতির মিশ্র চিত্র। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নিম্নাঞ্চলের জলবদ্ধতায় সবজি ক্ষেতের ক্ষতি হলেও সম্প্রতি বাজারে সরবরাহ কিছুটা বাড়ায় অনেক পণ্যের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে মরিচসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো চড়া রয়েছে।