১৫ মিনিটে দুই দোকানের সাটার ভেঙে ৬৭ হাজার টাকা চুর...
যশোরের অভয়নগরে মাত্র ১৫ মিনিট সময়ের মধ্যে দুইটি দোকানের সাটার ভেঙে নগদ ৬৭ হাজার ২০০ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় সাগরিকা শপিং মলে এমআরএস কম্পিউটার এবং ব্রাদার্স মটরস নামের দোকানে এ ঘটনা ঘটে।