ঝিকরগাছায় সরকারি কর্মকর্তাদের সাথে সাবিরা নাজমুল এ...
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল এমপি।