সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী...
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।