বরযাত্রী নামিয়ে দাঁড়াতেই আগুন ধরে যায় মাইক্রোবাসে...
যশোরের মনিরামপুরে হঠাৎ করে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে একটি মাইক্রোবাস। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ইত্যা-পলাশী সড়কের রাজবাড়ি শফিকুল মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে।