জ্বালানি মজুতদারদের ধরিয়ে দিলেই পুরস্কার...
দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। এখন থেকে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আজ শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিশেষ বার্তার মাধ্যমে এই ঘোষণা দেয়।