যশোরে 'আসিফ সুইটস'কে ৫০ হাজার টাকা জরিমানা...
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ময়লা-আবর্জনার পাশে খাবার প্রস্তুত এবং ফ্রিজে বাসি দই সংরক্ষণের অভিযোগে যশোরের ‘আসিফ সুইটস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির কারখানা ও বিক্রয়কেন্দ্রে এই জরিমানা আদায় করা হয়।